
এম,মছিবুর রহমান বাবুল: উপজেলা প্রতিনিধি বোয়ালখালি(চট্টগ্রাম)
২৫/১০/২০২৪,
চট্টগ্রাম জেলা বোয়ালখালি উপজেলার কধুরখীল ইউনিয়নের কাসেম নামে(৪৫) একজনকে চোলাই মদ সহ গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল উপজেলার ১ নং কধুরখীল ইউনিয়নের পূর্ব কধুরখীল(ঈমাম নগর, জমাদারঘাটা,জমাদার বাড়ি) ০৮ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম বাদশা মিয়ার ছেলে মোঃ কাসেম দীর্ঘদিন যাবত এই ব্যবসা করে আসছে বলে গোপন সূত্রে খবর পেয়ে থানার দায়িত্বরত পুলিশ ১৫০ লিডার দেশীয় তৈরি চোলাই মদ সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা যায়।