
এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় নসিমন-সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে।
গতকাল(২৯ জুলাই)বুধবার চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার রাত সারে নয়টার দিকে চট্টগ্রাম-কাপ্তায় সড়কের হরিণগেট এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা গাছবোঝাই একটি নসিমনকে বিপরীত দিক থেকে আসা একটা সিএনজিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা অনেক জনের মধ্যে একযাত্রী হাফেজ মাওলানা নূরুল হক নামের একজন গুরতর আহত হয়েছেন।
দূর্ঘটনার পর স্হানীয় লোকজন দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, এর মধ্যে গুরতর আহত মাওলানা নূরুল হককে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।নিহত মাওলানা নূরুল হক ঐ এলাকাতে খুবই সুপরিচিতছিলে, এবং এই দূর্ঘটনায় তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।