এম,রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় হোরারবাগ গ্রামে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান স্মৃতি ওয়ানডে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল(১১ সেপ্টেম্বর)শুক্রবার সকাল থেকে উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের হোরার বাগ গ্রামে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান স্মৃতি ওয়ানডে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ বিপুল দর্শক বৃন্দের অংশ গ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।দক্ষিণ জেলা ছাত্র দল নেতা মোহাম্মদ তাহসিনুল ইসলামের সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইউনুস চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক আবদুল আলম নিরব, সারোয়াতলী ইউনিয়ন বিএনপি নেতা মো: শাহজাহান চৌধুরী, সিবলী নোমান আনসারী,বোয়ালখালী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুল্লাহ অনু,যুব দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তুহিন, সারোয়াতলী ইউনিয়ন যুবদল নেতা ইয়াসিন টিটু,মো: শাহেদ, মো: সাজ্জাদ, মো:শাহাদাৎ, মো: রাকিব, মো:শাওন।অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ উক্ত খেলায় চ্যাম্পিয়ন দল হোরার বাগ বোরহান উদ্দিন গাজী পাড়া এবং রানার্সআপ দল হোরার বাগ স্কুল বাড়ি ক্রীড়া সংঘকে ট্রপিসহ নগদ অর্থ প্রদান করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধূলায় শারীরিক মানসিক বিকাশ ঘটে, এবং শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই টুর্ণামেন্টে সার্বিক পরিচালনা করেন,মো: তাহসিনুল ইসলাম,হোরারবাগ ওয়ার্ড বিএনপি নেতা মো: জসিম উদ্দিন, যুবদল নেতা মো: রাসেল, মো: রিপনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।