
এম,মছিবুর রহমান বাবুল,
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালীতে মোবাইল কোর্টে ভ্রাম্যমাণ আদালত,৬ জনকে ৬ মামলায় ৫৮ হাজার টাকা জরিমানা করেছে।
গতকাল(১৪ সেপ্টেম্বর)সোমবার চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় ভেজাল,মানহীন পন্য উৎপাদন,বিএসটিআই লাইসেন্স না থাকায়, মোড়কজাতকরণে অনিয়ম এবং ওজন পরিমাপে অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, যেখানে ছয়টি মামলায় ছয়জনকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়। দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত গোমদন্ডী ও ফুলতলসহ এলাকার আশেপাশে এই অভিযান পরিচালনা করেন,বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কার্নিজ ফাতেমা,অভিযানে প্রসিকিউশন হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড্স আ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন
(বিএসটিআই)সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বিএসটিআই লাইসেন্স না থাকা ও মোড়কজাতকরণের লাইসেন্স না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এর মধ্যে দরবার ফুট প্রডাক্টসকে ৫ হাজার টাকা,কসমিক ফুড প্রডাক্টসকে ২৫ হাজার টাকা,এবং শাহ আমানত বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮এর ২৪(১)ধারায় একজনকে ৫ হাজার টাকা,দন্ডবিধি ১৮৬০এর ১৮৮ ধারাতে তিনজনকে মোট ৩ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানে মোট ছয়টি মামলা দায়ের করে ছয়জনকে অর্থদন্ড দেওয়া হয়।সব মিলিয়ে ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে, এবং এই অভিযানে কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।
প্রশাসনের পক্ষ থেকে জানান,জনস্বার্থে, ও ভোক্তাদের সুরক্ষায় ভেজাল,মানহীন পন্যসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।