
এম,মছিবুর রহমান বাবুল,
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা কেবিকেআর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক কান্তি সেনের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল(১৪ অক্টোবর)বুধবার উপজেলার বেঙ্গুরা কেবিকেআর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক কান্তি সেন দীর্ঘদিন কর্মজীবনের অবসান হওয়ায় এক বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মহিউদ্দিন"র"সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইসাহাক চৌধুরী।সহকারী শিক্ষক কামাল হোসেন"র"সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বোয়ালখালী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি,হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী,সমিতির সহ-সভাপতি,সারোয়াতলী পিসিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুল হাসান,অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক গুলজার সিটিকর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম কায়েস উদ্দিন,আনু মিয়া চৌধুরী পেশকারের নাতী শফিকুল আলম চৌধুরী,সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম তারেকুল ইসলাম,সাধারণ সম্পাদক মো: আরিফ চৌধুরী ছোটন।
এতে আরও বক্তব্য রাখেন, সহকারী শিক্ষিকা শওকত আরা বেগম,শিক্ষার্থী ওয়াহিদা নুর মিশকাত,পায়েল চৌধুরী,নাফিসা নুর।অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা,কর্মকর্তা কর্মচারীরা এবং সকল ছাত্রীরা উপস্থিত থেকে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলের মালা ও ফুল ছিটিয়ে গাড়িতে তুলে দেন,সেই সময় উপস্থিত সকলের অফুরন্ত ভালো বাসার প্রকাশ পায়।