এম,রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় খিতাপচর আল-ইসলাহ হোসাইনী একতা সংঘের উদ্যেগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ রবিউল আউয়াল উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর আল-ইসলাহ হোসাইনী একতা সংঘের উদ্যেগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(স:)উপলক্ষে মিলাদ মাহফিল বেঙ্গুরা রেল ষ্টেশনের পশ্চিমে আনসার কমান্ডার খলিলুর রহমান সড়ক সংলগ্ন খাজা চিশতিয়া মঞ্জিলে সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়,এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ নুর মোহাম্মদ আলকাদেরী,
সাধারণ সম্পাদক জিসানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ঐতিহ্যবাহী চট্টগ্রাম বলির হাট জান আলী বলি জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সাখাওয়াত রেজা কাদেরী,আমন্রিত ওয়াইজিন হিসেবে উপস্থিত ছিলেন,শাকপুরা ইয়াসিন তালুকদার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আইয়ুব আলী শাহিন আলকাদেরী,হোরারবাগ আবদুর রশিদ পাড়া জামে মসজিদের পেশ ঈমাম মৌলানা মোহাম্মদ নেসার উদ্দীন আলকাদেরী,অর্থ সম্পাদক মোহাম্মদ নাসিরসহ সংগঠনের সকল কর্মকর্তা সদস্য বৃন্দগনের অক্লান্ত পরিশ্রম ও সংগঠনের অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতার মধ্যে দিয়ে এই বিশাল মাহফিল সম্পন্ন হয়েছে।