এম,মছিবুর রহমান বাবুল, বোয়াল খালি উপজেলা প্রতিনিধি
চট্টগ্রাম জেলা বোয়াল খালি উপজেলার খিতাপচর গ্রামে গগন আলী বাড়ি ঈদে মিলাদুন্নবী(সা:) উদযাপন পরিষদের উদ্দ্যেগে ১৮ তম পবিত্র জসনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক আজিমুশ্শান নূরানী মিলাদ মাহফিল গতকাল শুক্রবার(১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়,দিনব্যাপী কর্মসূচির মধ্যে খতমে কুরআন, বাদে মাগরিব হতে গজল,নাতে মোস্তাফা(সা:) পরিবেশন করেন শায়ের হাফেজ মৌলানা মহিউদ্দিন ও হাফেজ মৌলানা সাকিবুল। বাদে এশা মোহাম্মদ শওকত হোসেনের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন গাউছে হাওলা শাহি জামে মসজিদের খতিব হাফেজ মৌলানা হারুনুর রশিদ আল মাইজভান্ডারি সাহেব,
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- উদীয়মান তরুণ বক্তা, চাদ পুর কাদেরীয়া চিশতীয়া হোসাইনীয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা মুহাম্মদ এনায়েত উল্লাহ খান আলকাদেরী (মঃজিঃআঃ),বিশেষ আলোচক হিসেবে ছিলেন বোয়াল খালি উপজেলার ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের হক্কানি ও পরিশুদ্ধ বিদ্যাপীঠ আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার মুদারীস এবং খিতাপচর বরকতিয়া জামে মসজিদের খতিব মৌলানা মুহাম্মদ ইদ্রিস আহমেদ আলকাদেরী সাহেব।