
এম,মছিবুর রহমান বাবুল,
বোয়াল খালি(চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রাম জেলা বোয়াল খালি উপজেলায় অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল(জমির উপরিস্তর)কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০(পঞ্চাশ হাজার)টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন বোয়াল খালি উপজেলা নির্বাহী অফিসার জনাব হিমাদ্রী খীসা, বোয়াল খালি উপজেলার পশ্চিম সারোয়াতলীতে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে একজন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০,০০০(পঞ্চাশ হাজার)টাকা অর্থদন্ড প্রদান করা হয়। বোয়াল খালি উপজেলা প্রশাসন কর্তৃক কৃষি জমি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।