এম,মছিবুর রহমান বাবুল জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
তারিখ:-২৪/০৯/২০২৪
চট্টগ্রাম জেলা বোয়াল খালি উপজেলার খিতাপচর বেংগুরা অটোরিকশা চালক ঈদে মিলাদুন্নী(সা:) উদযাপন পরিষদের উদ্যোগে আজিমুশ্শান নূরানী মিলাদ মাহফিল বেংগুরা বাজার সংলগ্ন মাঠে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন খিতাপচর বরকতিয়া জামে মসজিদের খতিব ও আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসা মুদারিস মৌলানা ইদ্রিস মিয়া আলকাদেরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত তরুণ প্রজন্মের আইডিয়াল বক্তা মাওলানা আশরাফুল হক জয় গরি ঢাকা। প্রধান আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রামের আলোড়ন সৃষ্টি কারি বক্তা মাওলানা মুহাম্মদ ওমর ফারুক নঈমী সাহেব।