
এম,মছিবুর রহমান বাবুল,উপজেলা প্রতিনিধি,(চট্টগ্রাম)
বাংলাদেশ জাতীয় স্কাউটস প্রশিক্ষণ বিভাগের নীতিমালার সকল পিটিআই সমূহে কাব স্কাউট বেসিক কোর্স চলমান।
গতকাল(২৭ মে)মঙ্গলবার সকাল দশটায় বাংলাদেশ জাতীয় স্কাউটস প্রশিক্ষণ বিভাগের নীতিমালা বার্ষিক প্রোগ্রাম পর্যায় ক্রমে সারা বাংলাদেশ গত ২৪ মে থেকে ২৮ মে পর্যন্ত পিটিআই সমূহে বিটিপিটি প্রশিক্ষণরত কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্হাপনায় চট্টগ্রাম পিটিআই ১৯৮,১৯৯,২০০ তম কাব বেসিক কোর্স পরিদর্শন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ হারুনউর রশীদ,১৯৮ তম বেসিক কোর্সের কোর্স লিডার আনম আজগর হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত কোর্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০০ তম কোর্সের কোর্স লিডার মোঃজসিম উদ্দিন, সভাপতিত্ব করেন ১৯৯ তম কোর্সের কোর্স লিডার জাগের আহমদ,
এতে তিন কোর্সে আটজন করে মোট ছব্বিশ জন প্রশিক্ষক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট ইউনিট লিডারদের মাধ্যমে স্কাউটিং কার্যক্রম শুরু করলে পরবর্তী সকল শাখায় স্কাউট সম্প্রসারণে অগ্রসর হতে সময় লাগবে না।