
এম,মছিবুর রহমান বাবুল
বোয়াল খালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
তারিখ:-০৪/১২/২০২৪
চট্টগ্রাম পিটিআইতে ১৮০,১৮১,ও ১৮২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সমাপ্ত হয়েছে।
গতকাল রাত ৮ টায় চট্টগ্রাম পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত পাঁচ দিন ব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮১ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের কোর্স লিডার প্রফেসর সালেহ আহমেদ পাটোয়ারী, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স সভাপতি জনাব অহিদ উদ্দিন সিরাজ স্বপন, প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক জনাব মো:আতাউর রহমান, বিশেষ অতিথি ছিলেন-শাহীনুর আকতার সুপার পিটিআই চট্টগ্রাম, রুবিনা আকতার সহ-সুপার পিটিআই চট্টগ্রাম,চৌধুরী আবদুল্লাহ আল মামুন -সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চট্টগ্রাম, প্রত্যোশী এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব মনোয়ারা বেগম, এস,এম শাহনেওয়াজ আলী মির্জা এলটি- কোর্স লিডার ১৮২ তম কাব স্কাউট ইউনিট লিডারবেসিক কোর্স , ছালেহা বেগম কোর্স লিডার ১৮০ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স, স্কাউটার আবদুর সত্তার সাবেক সহ-সভাপতি চট্টগ্রাম জেলা স্কাউটস, এতে তিনটি কোর্সের ট্রেনার, প্রশিক্ষনার্থী, এবং সকলের উপস্থিতিতে মহা তাঁবু জলসা অনুষ্ঠান প্রানবন্ত হয়ে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে পাচঁদিন ব্যাপী এই কোর্সের সমাপ্তি করেন।