
এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা স্কাউটসের ওয়ান-ডে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার ব্যবস্হাপনায় ২০২৬ সালের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট আ্যাওয়ার্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এক ওয়ান-ডে ক্যাম্প উপজেলা মিলনায়তনে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।প্রশিক্ষক/ সম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কর্ণফুলী উপজেলা স্কাউটস"র কমিশনার মন্জুর আলম।প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন,প্রশিক্ষক বৃন্দের মধ্যে ছিলেন, মোহাম্মদ হোসাইন, আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুল,উপজেলা স্কাউট লিডার মোহাম্মদ মহিউদ্দিন।এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলার কাব লিডার বৃন্দ যথাক্রমে-সন্জয় রুদ্র, শফিকুল ইসলাম, শিউলি বড়ুয়া, মোছাম্মৎ শারমিন আকতার, কোহিনূর বেগম, ও সুমি দত্ত, উক্ত ওয়ান-ডে ক্যাম্পে কাব ৩১ জন, গা্লর্স ইন স্কাউট, স্কাউট মিলে ৪৭ মোট ৭৮ জন অংশ গ্রহণ করে ক্যাম্পের সফলতা ও বাস্তবায়নে আগামীর জন্য তারা সামনে এগিয়ে যাবে বলে উপস্থিত অতিথি ও প্রশিক্ষক বৃন্দেরা প্রত্যেশা করে।