
স্টাফ রিপোর্টার, মোঃ রাজু শেখ চট্টগ্রাম
চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- ১৪৪১) সভাপতি হাজী কামাল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লা-হী ওয়া ইন্না-ইলাইহী রা-জিউ-ন)।
আজ বিকাল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে চট্টগ্রামের পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্ট মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ এশা স্থানীয় সল্টগোলাস্থ মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
হাজী কামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।