স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ:
চট্টগ্রামের হালিশহর এলাকায় প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। তিনটি ফায়ার সার্ভিস স্টেশনের ৬টি ইউনিটের এক দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালিশহর এলাকার মুন্সি পাড়ায় এই অগ্নিকাণ্ড হয়। পরে তা আশপাশের তিনটি আবাসিক ভবনেও ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
মামুন নামের একজনকে জিজ্ঞাসা করলে তিনি জানায়: এলাকার কিছু ছেলে শবেবরাতের আতশবাজির ফুটানোর সময় মাঠের মধ্যেই বন্দরের কিছু প্লাস্টিকের ক্যারেট থাকায় সেখানে এসে পড়ে ওইখান থেকে আগুন ধরে একনাগারে চারটি ভবনে আগুন ধরে যায়।
এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখনও জানা যায়নি ক্ষতির পরিমাণ।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. ইমরান শেখ বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট কাজ করেছে। যে স্থানে অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে প্লাস্টিকের ক্যারেট রাখা হয়েছিল। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।