চট্টগ্রামের চাঁন্দগাও এলাকায় এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা,এতে গুলিবিদ্ধ হয় ব্যবসায়ী
স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানা এলাকায় চাঁদা না পেয়ে ইউনুস নামে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
রাত ১১টায় উত্তর মোহরা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় : কয়েকদিন ধরে একটি চক্র ইউনুসের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল। ইউনুস চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে চার পাঁচজনের একটি দল তার বাসার দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ইউনুস ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি করে। গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।
জসিম উদ্দীন নামের একজনকে জিজ্ঞাসা করলে তিনি জানান: সাম্প্রতিক সময়ে চাঁন্দগাও থানার মোহরা এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে তাও আবার ৫ আগস্ট এর পর থেকেই হচ্ছে চাঁদাবাজি-দখলবাজিসহ নানা অপরাধমূলক কর্মকান্ড। তাদের এই জ্বালায় আমরা কেউই ভালো নেই পুরো এলাকায় আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে। অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান স্থানীয়রা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন জানান : ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি। ইউনুসের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত তাদের শনাক্তে কাজ চলছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।