রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাটে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলার প্রবাসী বিষয়ক সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)'র সহ সভাপতি মালয়েশিয়া প্রবাসী জুবের আহমদ (খালেদ) এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় গোয়াইনঘাট প্রেস ক্লাব মিলনায়তনে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা ওলামাদলের আহবায়ক মাহমুদুল হাসান সেরগুলের সভাপতিত্বে, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: আলীম উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি'র উপদেষ্টা লুৎফুল হক খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহ সভাপতি সিলেট জেলা যুবদল গোলাম কিবরিয়া সাত্তার, সিলেট জেলা ওলামাদলের সদস্য সচিব এমএম কামাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপি' র সদস্য ও ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমদ, সাজ্জাদুর রহমান সহ সভাপতি গোয়াইনঘাট উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস, আয়নুল্লাহ মিয়া সহ সভাপতি গোয়াইনঘাট উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস), গোয়াইনঘাট উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর
সাংগঠনিক সম্পাদক সাহেদ উদ্দীন হাসান।
এসময় উপস্থিত ছিলেন, সালেহ আহমদ
যুগ্ন সাধারণ সম্পাদক, গোয়াইনঘাট উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস, জয়নাল আহমদ বিএনপি নেতা, এবাদুর রহমান
আহবায়ক ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দল, রহিম উদ্দিন সদস্য সচিব ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন সেচ্ছাসেবকদল, মোঃ রহিম উদ্দিন রানা
প্রচার সম্পাদক গোয়াইনঘাট উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস ও যুগ্ম আহবায়ক
সদর ইউনিয়ন সেচ্ছাসেবক দল, দুলাল আহমদ
১০নং পশ্চিম আলিরগাও ইউনিয়ন সেচ্ছাসেবক দল, জুনেদ, শাহিন, তাজ উদ্দিন, মোহাম্মদ আলি
ছাত্র দল নেতা, জিলানী, মারুফ, রাসেল, করিম প্রমুখ।