
মাসুদ রানা, সাতক্ষীরা:
গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সার্বজনীন পূজা মণ্ডপ ও গোয়ালপোতা পূর্বপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এবং সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম।
মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, "শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় আপনাদের পাশে রয়েছেন এবং যেকোনো দরকারে পাশে থাকবেন।" তিনি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক নাসিম বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক মোস্তফা আরিফুর রহমান।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক যশোকান্ত সরকার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ তৃণমূলের নেতৃবৃন্দ।
এছাড়া পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন,গোয়ালপোতা পূর্বপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি সন্দীপ মন্ডল ও সাধারণ সম্পাদক মাইকেল বাশে।গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি পুলকেশ গাইন ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সরকার।