হারুন আহমেদ, গোয়াইনঘাট :
সিলেটের গোয়াইনঘাট সদর ইউনিয়নে সামাজিক সুরক্ষা বলয় সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার ১৩ জুন দুপুরে সদর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন উপস্থিত থেকে ১০০ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।
শারীরিক প্রতিবন্ধী নতুন কার্ড গ্রহণকারীরা প্রথমেই একসাথে জনপ্রতি একেকজন ১০,২০০ টাকা ও পরবর্তীতে প্রতি মাসে ৮৫০ টাকা করে পাবেন আজীবন। চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন সমাজের অসহায় নির্যাতিত নিপিড়ীত মানুষকে প্রতিবন্ধী কার্ডের মাধ্যমে সহায়তা প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সহিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।