মো ইয়াকুব আলী তালুকদা
স্টাফ রিপোর্টার, গাজীপুর
আওয়ামী ফ্যাসিস্ট সৈরাচারী সরকার পতনের পর এক বছর অতিবাহিত হলেও দেশের জনসাধারণের আকাংখা এখনো বাস্তবায়ন হয়নি। সেখানে আলেম ওলামা ও জনসাধারণের কতোটুকু ভুমিকা ও করনীয় নির্ধারন বিষয়ে আলোচনা।
আজ ২১ আগস্ট বৃহস্পতিবার গাজীপুরের একটি স্থানীয় কনভেনশন হলে বিকেলে গণ-অভ্যুত্থানের পরবর্তী চ্যালেন্জ ও উলামা জনতা সমন্বিত আকাংখা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব মো আব্দুল হামিদ মধুপুরী। আরও উপস্থিত ছিলেন মুফতি হারুন ইজহার সাহেব। মুফতি মাহমুদুল হাসান গুনবি সাহেব। মাহতাবসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলার অসংখ্য আলেম ওলামা ও বিশিষ্ট ব্যক্তি এবং জনসাধারণ।
বক্তারা তাদের বক্তব্যে আলেম ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান ভুলে ধরেন। দীর্ঘ ১৬ বছরে আলেম ওলামা এবং ইসলাম প্রিয় ব্যক্তিদের উপর জুলুম নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা তুলে ধরেন। জুলাই আগষ্টে ২৪ এর গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার আত্বত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। গণ-অভ্যুত্থানের পরবর্তী সময় আলেম ওলামা ও জনসাধারণের আশা, আকাংখা, চাহিদা, প্রত্যাশার কথা বলেন। নতুন করে আবার ফ্যাসিস্ট তৈরী, পশ্চিমা দখলদারিত্বের চেষ্টা, নতুন করে জঙ্গি নাটক তৈরী করে দমিয়ে রাখা, মিথ্যা মামলা নাটকের যাত্রা শুরু হয়েছে বলে তারা জানান।
গণ-অভ্যুত্থানের পরে দীর্ঘ এক বছরে প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা, খুন, চাঁদাবাজি, দখলবাজ, ধর্ষণ বৃদ্ধিসহ নানা অপকর্মে জর্জরিত । নিরাপত্তাহীন জীবন।
জনসাধারণ কি চায়? তা আদৌ কি সম্ভব হবে বাস্তবায়ন করা? সেই ক্ষেত্রে আলেম ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জনসাধারণের কি ভুমিকা পালন করতে হবে তা তুলে ধরেন।