
স্টাফ রিপোর্ট
মো ইয়াকুব আলী তালুকদার।
শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে গাজায় নৃশংস গণহত্যা এবং ইজরায়েলের অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল করে।
ফিলিস্তিনর স্বাধীনতার জন্য এবং ইজরায়েলের অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে স্লোগানে স্লোগানে ফেটে পড়ে। ফিলিস্তিনের সাধারণ মানুষ এবং নারী ও শিশুদের নির্বিচারে গণহত্যা এবং ধ্বংস চালানোর তীব্র নিন্দা জানান। বিক্ষোভ মিছিল শেষে আলেম ওলামা এবং বিভিন্ন নেতাকর্মী বক্তব্য রাখেন। এমন গণহত্যা মানবতা বিরোধী এবং সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যা দেন। বক্তারা আগামী ১২ এপ্রিল ঢাকার মার্চ ফর ফিলিস্তিনে যোগ দেওয়ার জন্য সকলকে আহবান করেন। সেই সাথে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ইজরায়েল বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার ডাক দেন ।