মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টারঃগাজীপুর
আজ ২০ এপ্রিল রবিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক এলাকায় মাদ্রাসার নামে টাকা উঠানোর সময় এলাকাবাসী একজন ভূয়া হাফেজ ধান্দাবাজকে হাতে নাতে আটক করে! সে নিজেকে একজন হাফেজ পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে মাদ্রাসায় সাহায্যের নামে নগদ টাকা উঠাচ্ছিল।
তাকে দেখে উপস্থিত এলাকাবাসীর মনে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে কোন উত্তর দিতে পারে না! অবশেষে তাকে এলাকার স্থানীয় মাদ্রাসার মুতামিম হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের নিকট নিয়ে গেলে ভূয়া হাফেজ বলে পরিচয় পাওয়া যায়। সে কোন মাদ্রাসার জন্য টাকা কালেকশন করছে তা বলতে পারে না এবং নিজেকে ভূয়া হাফেজ বলে স্বীকার করেন। দীর্ঘদিন যাবত সে এভাবেই মানুষের ধর্মীয় বিশ্বাস এবং অনুভূতিকে ব্যবহার করে ধান্ধাবাজি করে আসছে বলে স্বীকার করেন।
জিঙ্গাসাবাদে তার পরিচয় দেন নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের শিমুলিয়া বালিঘাট গ্রামে তার বাড়ী।
তার পরিবারের চিন্তা করে পুলিশে সোপর্দ না করে ভবিষ্যতে এমন কাজ আর কোন দিন না করার স্বীকারোক্তি নিয়ে এলাকাবাসী তাকে ছেড়ে দেন!