
গাঙচিলের ডানায় প্রেমের বাতাস
মজনু মিয়া
শিমূল পলাশ ফুলে ফাগুন এসেছে
ফাগুন এসেছে মনে,
কৃষ্ণচূড়ার বনে আগুন লেগেছে
ধোঁয়া ক্ষণে ক্ষণে।
গাঙচিলের ডানায় প্রেমের বাতাস
চিবুক ছুঁয়ে ভালোবাসা,
পাহাড়ের উঁচু চূড়ায় বসে বসে
প্রেম বিলায় সুখ আশা।
কোকিলের ব্যাকুল করা গানের সুর
উদাসী মন কে নিয়ে যায় বহুদূর।