1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গভীর রাতে ওসির নেতৃত্বে অভিযান: মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী জাহেদ গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

গভীর রাতে ওসির নেতৃত্বে অভিযান: মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী জাহেদ গ্রেফতার।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮০ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকার মোস্ট ওয়ান্টেড হিসেবে পরিচিত জাহেদকে গ্রেফতার করা হয়েছে।

৩ জুলাই (শুক্রবার) দিবাগত গভীর রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

কুতুবজোমের ঘটিভাঙার প্রবেশদ্বারে সরকারি জমি দখল করে গড়ে ওঠা কুখ্যাত মাদক কারবারি নয়নের সেই মূল আস্তানায় অভিযান চালিয়েছে মহেশখালী থানা পুলিশ। অভিযানকালে ওই আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদক ও মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করে তা ঘটনাস্থলেই সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আস্তানা ছেড়ে পালিয়েছে সংশ্লিষ্ট সবাই।

পুলিশ জানায়, জাহেদের বিরুদ্ধে সরকারি জমি দখল, প্যারাবন নিধন, সমুদ্রে দস্যুতা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। সম্প্রতি প্রবাসীদের জিম্মি করে ছিনতাই এবং সেনাবাহিনীর পোশাক ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির অভিযোগের পর তাকে গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হয়।

সন্ত্রাসী জাহেদকে গ্রেফতারের পর পুলিশের আরেকটি দল কথিত মাদক কারবারি নয়নের আস্তানায় চিরুনি তল্লাশি শুরু করে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে ওসির নেতৃত্বে সন্ত্রাসী জাহেদ গ্রেফতার হওয়ার পরপরই ঘটিভাঙার অপরাধের প্রধান সূতিকাগার নয়নের বাড়িতে অভিযান শুরু হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট নয়ন ও তার সহযোগীরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে ভেতরের মাদক বিক্রির স্পট ও সরঞ্জামগুলো ঘটনাস্থলেই ধ্বংস করে দেয় পুলিশ।

ওসি আব্দুস সুলতান জানান, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং পুরো চক্রকে আইনের আওতায় আনা হবে।

শীর্ষ সন্ত্রাসী জাহেদ গ্রেফতার এবং চলমান অভিযানের খবরে ঘটিভাঙা ও কুতুবজোম এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park