খোকন সোনা
নার্গিস আক্তার
মায়ের কোলে খোকন দোলে
ঘুম আসে না চোখে ,
চাঁদের বুড়ি ঘুমের রানী
ভাত দিয়ে যা মুখে ।
আমার খোকন ঘুম পারে না
চক্ষু মেলে চায়,
চাঁদের বুড়ি ঘুমের রানী
আয় রে ছুটে আয় ।
খোকন খেলবে তোমার সাথে
ঘুমের গানটি বলো
খোকার চোখে চুমো দিয়ে
ঘুম পারাবে চল।