1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ: ক্লাস শুরুর অপেক্ষায় শিক্ষার্থীরা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ: ক্লাস শুরুর অপেক্ষায় শিক্ষার্থীরা।

তাওহীদ হাসান পিয়াল, ক্যাম্পাস প্রতিনিধি, খুকৃবি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত

তাওহীদ হাসান পিয়াল, ক্যাম্পাস প্রতিনিধি, খুকৃবি:

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কৃষি গুচ্ছভুক্ত ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই ভর্তি প্রক্রিয়া চলে ২৯ এপ্রিল পর্যন্ত । দেশের ৯টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাতালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীরা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি, ভেটেরিনারি এন্ড বায়োমেডিকেল সায়েন্সেস, মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান, কৃষি অর্থনীতি এবং কৃষি প্রকৌশল এই পাঁচ অনুষদে ভর্তির সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে সকাল থেকেই নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর কৃষি গুচ্ছের কেন্দ্রীয় নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে অত্যন্ত স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সনদ যাচাই-বাছাই ও ডিজিটাল পদ্ধতিতে ফি জমাদানসহ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ বুথ ও সহায়তা কেন্দ্র স্থাপন করে। বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করায় কোনো প্রকার ভোগান্তি ছাড়াই শিক্ষার্থীরা তাদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে পেরেছেন।

ভর্তি কার্যক্রম চলাকালীন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব ড. মো. নাজমুল আহসান ও উর্ধ্বতন কর্তৃপক্ষ কেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কর্তৃপক্ষ জানান, দক্ষিণাঞ্চলের একমাত্র এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে সুযোগ পাওয়া এই তরুণরাই আগামী দিনে স্মার্ট কৃষি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভর্তি সম্পন্ন হওয়া শিক্ষার্থীদের জন্য খুব শীঘ্রই ওরিয়েন্টেশন ক্লাস এবং নিয়মিত পাঠদানের সূচি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.kau.ac.bd) ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমাদানের মাধ্যমে তাদের ভর্তি নিশ্চিত করা হয়েছে।

​উল্লেখ্য, এ বছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল এবং ফল প্রকাশ করা হয়েছিল ৭ জানুয়ারি। দীর্ঘ অপেক্ষার পর চূড়ান্ত ভর্তির মাধ্যমে উচ্চশিক্ষার নতুন ধাপে পা রাখলেন মেধাবী এই শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park