
তাওহীদ হাসান পিয়াল - খুকৃবি প্রতিনিধি
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ঢাকা ডিভিশনাল অ্যাসোসিয়েশনের ২০২৬–২৭ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত কমিটিতে মো. ওমর ফারুক জিসানকে সভাপতি এবং মো. ইয়াসিন মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠনটির নবগঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন ড. মো. মেহেদী আলম, ড. শারমিন জামান, নিলুফা ইয়াসমিন পলি, ডা. বিদ্যুৎ মাতুব্বর, আফসানা ইয়াসমিন, হুমাইরা ইয়াসমিন, প্রিয়াঙ্কা গোস্বামী, ড. সোলেমা আক্তার শান্তা, ভাস্কর চন্দ্র মজুমদার, মো. আসাদুর রহমান এবং জান্নাতুল ফেরদৌস সিফাত।
পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি সাদ ইবনে বাশার আমির ও সাইদা ইসলাম রিফা, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিসা সাজ্জাদ খান প্রাপন, সাবির হোসেন ও মো. নাসরুল করিম আকাশ, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান রুম্মান, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুমা রহমান মিম, কোষাধ্যক্ষ নানজিবা ইসলাম নাজুৃম, দপ্তর সম্পাদক শ্রেয়া সাহা প্রজ্ঞা, ব্যবস্থাপনা সম্পাদক অর্পিতা দত্ত, সাংস্কৃতিক সম্পাদক মরিয়ম আক্তার মনি, তথ্য ও প্রচার সম্পাদক তাসমিয়া তানজিন ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াসিন মিয়া, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম সোহান,এবং শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আব্দুস সবুর খান। এছাড়া বিভিন্ন উপ-সম্পাদক ও কার্যকরী সদস্যদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মো. ওমর ফারুক জিসান বলেন, “ঢাকা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং নেতৃত্বের বিকাশে আমরা কাজ করব। সকলের অংশগ্রহণে একটি সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মিয়া বলেন, “সংগঠনের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হবে। সবার সহযোগিতায় আমরা সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করতে চাই।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে ঢাকা ডিভিশনাল অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি এবং সাংগঠনিক কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।