1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুলনায় রাজপথে পুলিশের বাধা ভেঙে ছাত্র-জনতার গণমিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

খুলনায় রাজপথে পুলিশের বাধা ভেঙে ছাত্র-জনতার গণমিছিল

শাহাদাত হোসেন নোবেল :দিঘলিয়া (খুলনা)।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১২৯ বার পঠিত


শাহাদাত হোসেন নোবেল :দিঘলিয়া (খুলনা)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে খুলনায় পুলিশের বাধা ভেঙে গণমিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার (২ আগস্ট) জুম্মার নামাজের পর কয়েক হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ খুলনার নিউমার্কেট এলাকায় পুলিশের বাধা উপেক্ষা করে জড়ো হয়।
খুলনায় সকাল থেকে বিভিন্ন স্থানে সড়কে কড়াকড়ি অবস্থান নেয় পুলিশ। তারা সড়কে শিক্ষার্থীদের জড়ো হতে বাধা দেয়। তবে দুপুরের পর মিছিলকারীরা পুলিশের বাধা ভেঙে অগ্রসর হলেও পুলিশ কোনো ধরনের প্রতিরোধ করেনি।
তারা মিছিল নিয়ে নিউমার্কেটের পশ্চিম দিকের সড়ক দিয়ে শিববাড়ি মোড় হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হয়। শিক্ষার্থীরা সড়কের বিভিন্ন স্থানে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্যানা বিলবোর্ড ভাঙচুর করে।
মিছিল নিয়ে শিক্ষার্থীরা সোনাডাঙ্গা থানার সামনে উপস্থিত হলে সেখানে টান টান উত্তেজনা দেখা দেয়।
বিপুল সংখ্যক পুলিশ থানার গেটের সামনে অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকে। এসময় বৃষ্টিতে ভিজে মিছিলকারীরা কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুলি করে হত্যার বিচার দাবি করেন। পরে মিছিল নিয়ে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হয়।
এদিকে বিকাল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্র-শিক্ষক-জনতার প্রতিবাদী গান ও স্লোগান সমাবেশ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park