ক্ষমা করো
শ্যামল অঞ্জন
বণিক
জানি একদিন আমি ঠিক ঠিক হারতাম
ভালোবাসা ছাড়া আর কি বা দিতে পারতাম?
ভালোবাসা আবেগে কতো দিন চলতে?
একদিন মুখ ফুটে উচিতও তো বলতে!
আজ মনে হয় তুমি ঠিক কাজই করেছো
ঠিক পথ বেছে নিয়ে জীবনও তো গড়েছো!
ভালো আছো সুখে আছো ঘরে আছে শান্তি
ভালো থাকো ক্ষমা করে সব ভুলভ্রান্তি।