1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ক্যাম্পাস সহিংসতা ও প্রশ্নফাঁসের প্রতিবাদে ইবিতে বৈছাআ'র লাল কার্ড প্রদর্শন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ক্যাম্পাস সহিংসতা ও প্রশ্নফাঁসের প্রতিবাদে ইবিতে বৈছাআ’র লাল কার্ড প্রদর্শন।

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পঠিত

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি

ক্যাম্পাসে সহিংসতা সৃষ্টিকারী নেপথ্য ষড়যন্ত্রকারীদের এবং এসএসসি/সমমান পরিক্ষায় প্রশ্নফাঁসের জন্য শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রবিবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

এসময় তারা ক্যাম্পাসে পরিকল্পিত সহিংসতা উসকে দেওয়ার প্রতিবাদ, নেপথ্যে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনা, এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পংকজ রায়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিন, যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস সহ অন্যান্য নেতাকর্মীরা।

বৈছাআ’র মুখ্য সংগঠক গোলাম রব্বানী বলেন, সারা দেশে প্রশ্নফাঁস নিয়ে আলোচনার মধ্যেও শিক্ষামন্ত্রী একে গুজব বলছেন। যদি তা-ই হয়, তাহলে কয়েকজনকে গ্রেপ্তার করা হলো কেন? অতীতে এমন অক্ষমতা ঢাকতে গুজবের তকমা দেওয়া হয়েছে। আমরা সতর্ক করছি এই ধারা চললে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন যেই ছাত্র সংগঠনের নেতারা বারবার সংসদে বলেন যে আমরা দেশে ‘মব’ করতে দেব না। কিন্তু আমরা দেখেছি তারা সরকারের উসকানিতে থানার সামনে মব তৈরি করেছে। তারা মব তৈরি করে এটাকে গুজব বলেছে এবং তারা আবার নিজেরাই শেল্টার দিয়ে বলেছে আমরা মব চাইনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park