
শাহিন আলম টেকনাফ //
কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপে নতুন রোডে ক্যাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত। এসময় আরও একজন আরোহী গুরুতর আহত হয়।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপ সড়কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো- টেকনাফের সাবরাং ইউপির কাটাবনিয়া এলাকার সাইফুল ইসলাম (৩০), কক্সবাজার সমিতি পাড়ার আব্দুর রউফ (২২)। গুরুতর আহত মো. হাছান (২২) মহেশখালীর বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, তিনজন যুবক মোটরসাইকেলে করে টেকনাফের কাটাবনিয়া থেকে শাহপরীর দ্বীপ যাচ্ছিলেন। টেকনাফগামী একটি কাভার্ড ভ্যান (প্রিমিয়ার সিমেন্ট) এর সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই জন আরোহী স্পটডেথ হয়। পাশাপাশি আরেক আরোহী গুরুতর আহত হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইনজামামুল হক বলেন, গুরুতর আহত অবস্থায় হাছান নামে এক যুবককে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।