1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কোটা আন্দোলন: মধ্যরাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কোটা আন্দোলন: মধ্যরাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি)

শাহাদাত হোসেন নোবেল :দিঘলিয়া (খুলনা)
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১২০ বার পঠিত

শাহাদাত হোসেন নোবেল :দিঘলিয়া (খুলনা)

প্রধানমন্ত্রী প্রশ্ন , ”মুক্তিযোদ্ধাদের ওপর এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?”
সেই বক্তব্যের জের ধরে মধ্যরাতে বিক্ষোভ করতে শুরু করে খুলনা বিশ্ববিদ্যালয়,
কোটা সংস্কার আন্দোলনে এবার মধ্যরাতে হল ছেড়ে রাজপথে নেমে এসেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের জের ধরে মধ্যরাতে ছাত্র বিক্ষোভ, ‘রাজাকার’ নিয়ে শ্লোগান‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’ এমন সব স্লোগান দিতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল, খান বাহাদুর আহছানউল্লা হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন। কোটা আন্দোলনকারীদের উদ্দেশে অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে তাঁরা এই বিক্ষোভ করেন।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, দেশের অধিকাংশ মানুষ বীর মুক্তিযোদ্ধা কোটাসহ কোনো কোটা চায় না। দেশের মানুষ চায় মেধার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ হোক।
সকালের দিকে আন্দোলনকারী শিক্ষার্থী নাহিদ বলেন,আন্দোলনের স্লোগান পরিবর্তন হয়েছে , এখনকার স্লোগান হলো চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি নই আমি নই, রাজাকার রাজাকার। প্রধানমন্ত্রীর বক্তব্য, প্রত্যাহার করতে হবে। লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারও বাপের না। সংসদে আইন কর, বৈষম্য দূর কর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park