কেন তুমি পালালে
মো আব্দুল মান্নান মোল্লাহ
উন্নতি যদি তুমি করে থাকো সর্বমহলে,
তবে কেন তুমি দেশ ছেড়ে পালালে?
জালিম তোমার ছোট বড় সকল দাবি ছিল মিথ্যাচার,
ক্ষমতা রাখতে ধরে তুমি করেছিলে জুলুম অত্যাচার।
তোমার সোনার ছেলেরা ধর্ষণে করে সেঞ্চুরি, তাহাজ্জুতের জায়নামাজে চিন্তা তোমার কেন্দ্র দখল ও ভোট চুরি।
হৃদয়ে ছিল তোমার ক্ষমতা হারানোর ভয়,
ভোটের অধিকার ধ্বংস করে প্রশাসন করলো তোমার জয়।
তাইতো স্বগৌরবে বলেছিল পুলিশ প্রশাসন,
মাছের রাজা ইলিশ তো দেশের রাজা পুলিশ।
মানুষ ভোটের দাবিতে বলতে পারিনি সত্য কথা,
কি দিয়ে মুছিবে তুমি সে নিদারুণ ক্ষত ও ব্যথা।
২৮ শে অক্টোবর ২০০৬ তোমার লগি বৈঠার তাণ্ডব লীলা,
এর ও বিচারের দাবি উঠেছে গ্রাম-শহর ও জেলা।
শাপলা চত্বরের জনতা ছিল না খেলনা পুতুল,
হিসাব করে দিতে হবে এরও চরম মাশুল।।