
আরিফুল ইসলাম পাঠান কুমিল্লা— পাঠকের কাছে সত্য ও নিরপেক্ষ সংবাদ পৌঁছে দেওয়ার লক্ষ্যে "কুমিল্লার আলো" পত্রিকার প্রতিনিধিদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক *জসিমউদ্দিন। তিনি সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পত্রিকার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্ব দেন।
সভায় কুমিল্লার আলো পত্রিকার সকল উপজেলা ও জেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রতিনিধিরা নিজ এলাকার সমস্যা, সম্ভাবনা ও পাঠকের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।
জসিমউদ্দিন বলেন, "কুমিল্লার আলো সবসময় মানুষের কথা বলে। মাঠ পর্যায়ের প্রতিনিধিরাই আমাদের চোখ-কান। আপনাদের নিরপেক্ষতা ও সাহসই এই পত্রিকার শক্তি।"
সভা শেষে প্রতিনিধিদের মাঝে কলম বিতরণ করা হয় এবং এলাকার উন্নয়ন ও জনসমস্যা তুলে ধরতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।