1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালীগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ খেলার উদ্বোধন প্রথম দিনে ছয়টি খেলা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন : ডেপুটি স্পিকার সাতক্ষীরায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত। সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় যুব দিবস -২৬ উদযাপিত হয়েছে। গাঁওকান্দিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী নুরুজ্জামান রিপন ​সাতক্ষীরা সীমান্তে আড়াই লাখ টাকার চোরাই মালসহ আটক ১

কালীগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ খেলার উদ্বোধন প্রথম দিনে ছয়টি খেলা অনুষ্ঠিত

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১২১ বার পঠিত

মোঃ ইদ্রিস আলী
নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোলকাপ টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ উপজেলা পরিষদ মাঠে ২৪ জুন সোমবার সকাল দশ টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডা: আ ফ ম রুহুল হক, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা সওকাত আফি, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সওকত হোসেন, চম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল গাইন, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, বিষ্ণুপুর ইউনিয়ন জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শঙ্কর কুমার দে, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্তনাথ মন্ডল, ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ মুমিনুর রহমান প্রমূখ। প্রথম দিনের উদ্বোধনী খেলাসহ বারোটি ইউনিয়নের ছয়টি খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় তারালি ইউনিয়ন পরিষদ ফুটবল দল ইউনিয়ন পরিষদ দলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়, দ্বিতীয় খেলায় মৌতলা ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে রতনপুর ইউনিয়ন ফুটবল দল জয় লাভ করে। তৃতীয় খেলায় কুশুলিয়া ইউনিয়নকে হারিয়ে কৃষ্ণনগর ইউনিয়ন জয়লাভ করে। চতুর্থ খেলায় ধলবাড়িয়া ইউনিয়ন দলকে হারিয়ে বিষ্ণুপুর ইউনিয়ন দল জয় লাভ করে। পঞ্চম খেলায় চাম্পাফুল ইউনিয়নকে হারিয়ে নলতা ইউনিয়ন জয়লাভ করে। ষষ্ঠ খেলায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নকে হারিয়ে ভাড়াসিমলা ইউনিয়ন জয় লাভ করে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে। খেলা পরিচালনা করে। আতাউর রহমান আতা, মনজুর এলাহি বাবু ,তাপস সরকার ,আঁখি খাতুন, মিজানুর রহমান, রবিউল ইসলাম, রিফাত, সোহাগ, ইমন, রাশেদ, শহিদুল, বাবলু ,মোমেন বাচ্চু। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ২৬ জুন উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park