1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়া আর নেই - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়া আর নেই

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পঠিত

 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়া আর নেই। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের সিংনা গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা ও পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

আব্দুল হালিম মিয়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দল, উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park