1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে পাইকরা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে পাইকরা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ধিত সভা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে পাইকরা গোপালদিঘী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সভাকে কেন্দ্র করে সকাল থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দলে দলে তৃণমূল নেতাকর্মীরা পতাকা, ব্যানার ও শ্লোগানে মুখর হয়ে মাঠে সমবেত হন। পুরো এলাকা যেন পরিণত হয় উৎসবের মেলায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জননেতা বেনজীর আহমেদ টিটো। তিনি তার আবেগঘন বক্তব্যে বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের মানুষের আশা-ভরসার নাম। এই দলই মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য নিরলসভাবে লড়ছে। আমি যেখানে যাই, কালিহাতীর মানুষকে ভুলতে পারি না। কালিহাতী আমার প্রাণ এখানকার মানুষই আমার জীবনের শক্তি ও প্রেরণা।

তিনি আরও বলেন, যত বাধাই আসুক না কেন, জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন থেকে বিএনপি একচুলও পিছু হটবে না। তৃণমূল কর্মীরাই আমাদের আসল শক্তি, আপনারাই বিএনপির প্রাণশক্তি ও ভবিষ্যৎ। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।

এছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারন অর রশিদ মিনু, পাইকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির নেতা আব্দুস ছাত্তার পলু, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক সংকটে। গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে তৃণমূল থেকেই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। সভা শেষে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় রাজনৈতিক মহলে এই বর্ধিত সভাকে আসন্ন আন্দোলনের প্রস্তুতি ও তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park