
তুষার আহম্মেদ
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনের ফলাফল ঘোষণা ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এই ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচন কমিটির সূত্রে জানা যায়, গত ২৬ মে নির্বাচনী তফসিল ঘোষণার পর ৮টি পদের বিপরীতে ১২টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৭টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সমবায় সমিতি বিধিমালা অনুযায়ী সভাপতি, সহসভাপতিসহ ৭ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।ঘোষণা অনুযায়ী, টান সূত্রাপুর জাগরণ কৃষক সমবায় সমিতির মো. মোফাজ্জল হোসেন (আনারস প্রতীক) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি হয়েছেন মো. সফিকুল ইসলাম (মাছ প্রতীক)।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন—মো. আ. করিম (নামাশুলাই কৃষক সমবায়), মো. আরিফুল ইসলাম (বাঁশতলী দক্ষিণ কৃষক সমবায়), মো. নাজমুল হক (কামারিয়া কৃষক সমবায়), ফরিদা আক্তার (লতিফপুর পশ্চিম মহিলা সমবায়)।সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা সাবিরা খান, ও পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লা।
নবনির্বাচিত সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, “বিগত কমিটি সমবায় ও কৃষকদের উন্নয়নে কোনো কাজ করেনি। আমি কৃষক পরিবারের সন্তান, তাদের দুঃখ-কষ্ট জানি। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”