
মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ খবর প্রতিদিন:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী–বাঁশতলা সড়কে ট্রাকচাপায় মুস্তাকিম হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল আনঃ সাড়ে ৪টার দিকে উপজেলার মুকুন্দপুর গ্রামের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা (ভ্যান)-এ যাত্রাকালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর খুলনা মেট্রো-ড ১১-০৩০৭ নম্বরের ট্রাকটি জব্দ এবং চালক কালিগঞ্জ উপজেলার ভাড়া সিমলা ইউনিয়নের আল আমিন হোসেনকে আটক করে পুলিশ।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘাতক ট্রাক ও গাড়ী চালক থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।