মজনু মিয়
দমক চমক দেখিয়ে যে
কাড়তে চায় মন জরিনা,
আসলে তো দেখছি ভেবে
কাজের কাজ তার কিছু না।
অর্থ বেশ আর ক্ষমতা তার
এমন কথার দিন যে শেষ,
মানুষ এখন খুব সচেতন
হাত পা করে তাই নিষ্পেষ।
যতই অভাব থাকুক ঘরে
কাজের নামে ঠনঠনা,
কাজের কাজ যে কিছু হয় না
এটাই কিন্তু টনটনা।