কলা গাছের ভেলা
আব্দুস সাত্তার সুমন
শৈশবকালে কলাগাছে
তৈরি করে ভেলা,
মনের সুখে সবাই মিলে
ঘুরতাম সারাবেলা।
কিশোরবেলায় ছুটে যেতাম
তেপান্তরের দ্বীপে,
টেংরা-পুঁটি ধরা পড়তো
ছোট্ট আমার ছিপে।
টলোমলো জলের বুকে
সাঁতার কাটতাম সবে,
যায় না কভু ভোলা ইহা
মনে পড়ে তবে।
বন্ধুবান্ধব হই-হুল্লোড়ে
কাটতো সর্বতরে,
স্মৃতিগুলো গেঁথে আছে
আমার মনের ঘরে।
ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ
০১৬৭৪৫৪১৯৫৫