1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকাতায় ‘উজ্জীবন’ অনুষ্ঠানে ক্যান্সার জয়ীরা শোনালেন তাদের রোগমুক্তির অনুপ্রেরণার কাহিনী - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কলকাতায় ‘উজ্জীবন’ অনুষ্ঠানে ক্যান্সার জয়ীরা শোনালেন তাদের রোগমুক্তির অনুপ্রেরণার কাহিনী

বেবি চক্রবর্ত্তী, ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৫৫ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:– রোগের সঙ্গে দীর্ঘ লড়াই জয় করে নতুন জীবনে ফিরে আসা মানুষদের অনুপ্রেরণামূলক গল্পে ভরে উঠল কলকাতার মহাজাতি সদন। শনিবার আয়োজিত হল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পেশেন্ট সারভাইভার মিট “উজ্জীবন”।
চিকিৎসক ডা. সৌম্য ভট্টাচার্য এবং পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটি-র উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু রোগজয়ী মানুষ, তাঁদের পরিবার এবং বিশিষ্ট অতিথিরা। রোগের বিরুদ্ধে লড়াই করে সুস্থ জীবনে ফিরে আসা মানুষেরা তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি ভাগ করে নেন সকলের সঙ্গে।
অনুষ্ঠানে ছিল সঙ্গীত পরিবেশনা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বই প্রকাশ এবং রোগজয়ীদের সঙ্গে সরাসরি আলাপচারিতা। মঞ্চে উঠে অনেকেই নিজেদের জীবনের কঠিন লড়াইয়ের গল্প শোনান। সেই গল্প শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত দর্শকরা।
এদিন ডাক্তার সৌম্য ভট্টাচার্যের লেখা ‘স্বপ্ন হলেও সত্যি’ পুস্কক প্রকাশিত হয়।
সৌম্য ভট্টাচার্য বলেন, “উজ্জীবন” কেবল একটি অনুষ্ঠান নয়, এটি জীবনের প্রতি আস্থা ও সাহসের উদযাপন। রোগের সঙ্গে লড়াই করা মানুষদের পাশে দাঁড়ানো এবং তাঁদের মানসিক শক্তিকে আরও বাড়িয়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের একাধিক সাংস্কৃতিক পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে। রোগজয়ীদের কেউ গান গেয়েছেন, কেউ আবৃত্তি বা নাচের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরেছেন।
আনন্দ, আবেগ এবং অনুপ্রেরণায় ভরা এই অনুষ্ঠান যেন উপস্থিত প্রত্যেককে মনে করিয়ে দিল কঠিন লড়াইয়ের পরেও জীবন আবার নতুন করে শুরু হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park