1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকাতার বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্ঘে জন্মাষ্টমী উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কলকাতার বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্ঘে জন্মাষ্টমী উদযাপন

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দুই দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্ঘে।
এ উপলক্ষে আয়োজিত হয় বিশেষ পূজা, গীতা পাঠ, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক কর্মসূচি। ভোর থেকেই ভক্তরা বিশেষ পূজা ও আরতিতে অংশ নিতে মন্দিরে ভিড় জমান।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “শ্রীকৃষ্ণ হলেন আদর্শ ও বীরত্বের প্রতীক। তাঁর আদর্শে অনুপ্রাণিত করতে প্রতি বছরই মহা ধুমধামের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন করা হয়।
শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশাবলি নিয়ে রচিত গীতার বানী সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এদিন গীতাপাঠের মধ্যে দিয়ে জন্মাষ্টমী অনুষ্ঠানের সুচনা হয়। ছাত্রদের সঙ্গে গীতাপাঠে অংশ নেন স্বামী ত্যাগাত্মানন্দ,স্বামী দিব্যজ্ঞানানন্দ,স্বামী সংঘাত্মানন্দ মহারাজ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park