
বেবি চক্রবর্ত্তী :- বুধবার ভোর রাতে কর্নাটকের উত্তর কন্নড় জেলার ৬৩ নম্বর জাতীয় সড়কে ফল বোঝাই ট্রাক উল্টে ৮ জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন।জাতীয় সড়ক ধরে যাত্রীসহ প্রচুর ফল বোঝাই করে এল্লাপুরার দিকে যাবার সময় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গার্ড ওয়ার্ল্ড না থাকায় রাস্তা থেকে প্রায় ৫০ ফুট নিচে পড়ে যায় গাড়িটি। পুলিশ সূত্রে জানা যায় গাড়িটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয় এবং ১০ জন আরও আহত হয়েছেন।
পুলিশ এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হুব্বাল্লির কেআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ।