২১ আমার
জন্ম কথা বঙ্গদেশের গান
২১ আমার
রক্ত মাখা বুক ভেজা সেই প্রাণ
২১ আমার
মায়ের প্রেম অ আ ক এর টান
২১ আমার
দুঃখ ব্যাথা সৃতি জাগার ক্ষণ
২১ আমার
হৃদয় বিদারক রক্ত ক্ষরণ জ্বালা
২১ আমার
রক্তে আগুন ভাই হারানোর ব্যাথা
২১ আমার
সম্ভ্রম হারানো বোনের আর্তনাদ
২১ আমার
বঙ্গ মায়ের বক্ষ ভেজা কান্না
২১ আমার
এতিম করা শিশু কিশোরের জ্বালা
২১ আমার
স্বজন হারানো বিয়োগান্তক বেদনা
২১ আমার
হৃদয় ক্ষত সৃতি লাল সবুজের পতাকা
২১ আমার
ছেলে হারা মা জাহানারার কান্না
২১ আমার
রফিক জব্বার বরকত সালাম
অনেক বীরের প্রেমের কাব্য লেখা
২১ আমার
বাঙ্গালী নববধূর প্রিয়তম স্বামী হারানো খালি বাসর সজ্জা
২১ আমার
মায়ের জন্য মাতৃভূমির জন্য
রক্তিম ভালোবাসা
২১ আমার
স্বাধীন বুলি অবাধ চলা
২১ আমার
অধিকার আদায়ে সাহসী প্রেরণা
২১ আমার
শীতের চাদর গরমের হাত পাখা
২১ আমার
কান্না হাসি দুঃখ ভালোবাসা
২১ আমার
গর্ব মোদের বিশ্ব ইতিহাস লেখা
২১ আমার
ন্যায়ের প্রতিক স্বার্থক মানবতা
২১ আমার
বাংলা মায়ের সোনার ছেলে হারা
২১ আমার
বুলেট গ্রেনেট গুলি বোমার জ্বালা
২১ আমার
লাশের উপর লাশ রক্তের নদী বওয়া
২১ আমার
লাশের গন্ধ রক্তে জামা ভেজা
২১ আমার
চোখের পানি কোনদিন থামবেনা
২১ আমার
বোনের বেনারসি বিধবায় সাদা
২১ আমার
রক্তে আগুন জ্বালাময়ী বীরত্ব গাঁথা
২১ আমার
গর্জে ওঠার প্রতিবাদী কণ্ঠ
২১ আমার চির অমর কোনদিন ভোলার না
২১ আমার
অমর সৃতি লাল সবুজের পতাকা।