
বিল্লাল মাসুমঃ (কচুয়া চাঁদপুর)
কচুয়ার রফিকুল ইসলাম রনির কচুয়া উপজেলার দক্ষিণ আকানিয়া বাইতুল আকসা জামে মসজিদের অসমাপ্ত কাজের জন্য নগত অর্থ প্রদান বাংলাদেশ বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর রফিকুল ইসলাম রনির অর্থায়নে অসমাপ্ত কাজ সমাপ্তর জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার এ সহায়তা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ
এ বিষয়টি মুঠোফোনে জানতে চাইলে রফিকুল ইসলাম রনি বলেন, কচুয়া উপজেলায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে এটি একটি চলমান প্রক্রিয়া। কচুয়া উপজেলা সকল দরিদ্র এবং অসহায় পরিবারের শিক্ষার্থীরা যাতে শিক্ষা গ্রহণ থেকে বিরত না থাকে; সেই লক্ষ্যে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করছি। যা চলমান রয়েছেন তাছাড়া তিনি আরো বলেন, কচুয়া উপজেলা সকল ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় স্থাপনা নির্মাণে সহযোগিতা চলমান থাকবে এবং শিক্ষা উপকরণ পর্যায়ক্রমে বিতরণ করা হবে