
কক্সবাজার প্রতিনিধি :
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্ম্যারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, জেলা প্রশাসক মোহাম্মদ
সালাহউদ্দিন।
নিহত শিশু মোহাম্মদ তানজিম (২) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদের পাড়ার মোহাম্মদ শাহীনের ছেলে।
ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর মা রুবিনা আক্তার (৩২) সহ ৪ জন।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সকালে তিনি প্রশাসনিক কাজে গাড়ী যোগে উখিয়া যাচ্ছিলেন। তাদের বহনকারি গাড়ীটি রামু উপজেলার কাইম্ম্যারঘোনা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল এবং জেলা প্রশাসকের গাড়ি পথচারি মা ও সন্তানের গায়ের উপর ছিটকে পড়ে। এ ঘটনায় মা ও শিশুটি আহত হন। পরে আমি নিজে গাড়ী থেকে নেমে সঙ্গে থাকা লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসি। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।