1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সবাজারে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সভার স্থান পরিদর্শনে এমপি কাজল। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কক্সবাজারে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সভার স্থান পরিদর্শনে এমপি কাজল।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

আগামী ১৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে সামনে রেখে কক্সবাজারে জোর প্রস্তুতি চলছে। সফরের নির্ধারিত কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সমন্বিতভাবে কাজ করছেন।

১১ জুন (বৃহস্পতিবার) সকালে পিএমখালী মাছুয়াখালী এলাকার প্রধানমন্ত্রী’র সভার স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। গত কয়েকদিন থেকে তিনি কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা ও সার্বিক বিষয়ে তদারকি করছেন।

পরিদর্শন শেষে তিনি বলেছেন, ”প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের প্রতিটি কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা তৈরি হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সফর স্মরণীয় হয়ে থাকবে বলে আমরা আশাবাদী।”

জেলাবাসীর প্রাণের দাবী ছিল কক্সবাজারে একটি বিশ্ববিদ্যালয় হবে, বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা, সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা-এসব বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিবেন বলে প্রত্যাশা করেন তিনি। এসময় তাঁর সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, ১৩ জুন (শনিবার) সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএমখালীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।
এরপর দুপুর ১২টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করবেন। সেখান থেকে জুলাই-২৪ আন্দোলনের কক্সবাজারের প্রথম শহিদ ওয়াসিমের কবর জিয়ারত এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরবর্তীতে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

বিশ্রাম ও মধ্যভোজ শেষে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন। এরপর রাত ৮টায় লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park