এম,মছিবুর রহমান বাবুল,
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
তারিখ:-১০/১০/২০২৫.
ওমানের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের নাগরিক ৮ জনই চট্টগ্রামের।
গত(০৮ অক্টোবর)বুধবার বিকাল আনুমানিক ৫ ঘটিকায় সময় ওমানের সাগর তীরবর্তী দুকুম এলাকায় এই ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে।
উপস্থিত অন্য বাঙ্গালীর মাধ্যমে জানা যায় নিহতদের বহনকারী ৮ জনের মাইক্রোবাসের সাথে আরেকটি বেপরোয়া ট্রাকের সাথে মুখোমূখী সংঘর্ষ হলে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এবং মৃত্যুদেহ মরুভূমিতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দৃশ্যগুলো দেখে আরও অনেক রেমিট্যান্স যোদ্ধাদের অন্তরে অত্যন্ত হৃদয়বিদারক হয়ে উঠে।
ওমানে নিহত ৮ জনের মধ্যে ৭ জনেরই বাড়ি সন্দ্বীপ উপজেলায়। একই উপজেলার ৭ জনের মধ্যে ৫ জন আবার সারিকাইতের ইউনিয়নের বাসিন্দা।
৮ম জনের বাড়ি রাউজানের উপজেলার চিকদাইর গ্রামের।
এই নিহত রেমিট্যান্স যোদ্ধাদের মৃত্যুর খবর চারিদিক জানাজানি হলে নিহতদের পরিবার তথা এলাকা বাসীর নিকট চলে এসেছে শোকের ছায়া।