
চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কংগাই উচ্চ বিদ্যালয়। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের শিক্ষার আলো ছড়িয়ে আসছে।
বর্তমানে বিদ্যালয়টিতে ১৬ জন কর্তব্যরত শিক্ষক রয়েছেন। আর বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৫৩৭ জন।
শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা এবং বিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগের ফলে শিক্ষার পরিবেশও রয়েছে সন্তোষজনক।
বিশেষ করে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ফলাফল সন্তোষজনক হয়েছে। এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।
বিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, শিক্ষার মান আরও উন্নত করে ভবিষ্যতে এসএসসি পরীক্ষাসহ সবক্ষেত্রে কংগাই উচ্চ বিদ্যালয় আরও ভালো ফলাফল অর্জন করবে এবং এলাকার শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে।