
স্টাফ রিপোর্টার জামাল উদ্দীন সাতক্ষীরা থেকে:
১০ই ফেব্রুয়ারি সোমবার
প্রত্যেক চেয়ারম্যানের সফল হওয়ার স্বপ্ন থাকে। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালে একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। আর যিনি সকল প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সামনে এগিয়া যান তিনিই সফল হন।
তেমনি একজন সফল চেয়ারম্যানের কথা না বললেই নয়। তিনি হলেন, ৯নং ব্রহ্মরাজপুর সাতক্ষীরা সদর উপজেলা ইউনিয়নের চেয়ারম্যান মো: আলাউদ্দীন।
সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছে। তিনি তার পরিশ্রম সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা ও প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। চেয়াম্যান হিসেবে ব্রহ্মরাজপুর ইউনিয়ন ছাড়াও সাতক্ষীরা জেলার সর্বত্র সম্মানিত হয়েছেন।
তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই উল্লেখযোগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন।।।